পরিচয়

ABOUT THE STUDIO

আমি মাসউদুযযামান শহীদ। ‘মীম যামান’ নামে লিখি ও কাজ করি।

দীর্ঘদিনের পড়া, পড়ানো, লেখা, গবেষণা ও সম্পাদনার পথে কত ভাবনা, নোট ও পাণ্ডুলিপি জমেছে। সেসব কাজকে যত্নে গুছিয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি স্বাধীন পরিসর হিসেবেই Mim Zaman Knowledge Studio-এর যাত্রা।

মীম যামান—নামটির পরিচয়

‘মীম যামান’ আমার লেখকনাম এবং কাজের পরিচিত স্বাক্ষর। নামের আড়ালে ব্যক্তি আলাদা কেউ নন—মীম যামান ও মাসউদুযযামান শহীদ একই মানুষ। এই সাইটের বিষয়-নির্বাচন, ভাষা, সম্পাদকীয় মানদণ্ড এবং প্রকাশিত কাজের দায়ও তাই আমার। পাঠকের কাছে সেই পরিচয় ও জবাবদিহি স্পষ্ট রাখতেই নামটি সামনে আছে।

এটি ব্যক্তি-উদ্যোগে প্রতিষ্ঠিত; কিন্তু উদ্দেশ্যে ব্যক্তিসীমাবদ্ধ নয়। পাঠক, শিক্ষার্থী, গবেষক, লেখক, পরিবার ও সমাজের জন্য উপকারী জ্ঞানকর্মের একটি বিশ্বস্ত পরিসর গড়ে তোলাই এর চেষ্টা। সামনে সহযোগী ও নতুন নতুন কণ্ঠ যুক্ত হলেও কাজের আমানত ও সম্পাদকীয় দায় যেন কখনো অস্পষ্ট না হয়।

কাজের দিগন্ত

কুরআন ও সীরাত, ভাষা ও শিক্ষা, বই, সমাজ, ইতিহাস এবং মানুষের জীবন—এসব নিয়ে এখানে পড়ি ও ভাবি। ফিরে যাই মূল সূত্রের কাছে। জানা কথাকেও আবার বুঝে নিই। যা লিখি, যাচাই ও সম্পাদনার ভেতর দিয়ে যত্নের সঙ্গে প্রস্তুত করে পাঠকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ।

প্রাতিষ্ঠানিক ও সম্পাদকীয় যোগাযোগ: contact@mimzaman.com